ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর টিকাটুলি হানিফ ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজধানীর টিকাটুলি হানিফ ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় খালিদ নামে একব্যক্তি মারা গেছেন।

বুধবার (২০ জানুয়ারি) পুলিশ জানায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে টিকাটুলি তিন রাস্তার মোড়ের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটির ময়লার গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে পাশের সালাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিয়া জানান এ ঘটনায় সিটি করপোরেশনের গাড়িটি জব্দ করা হয়েছে। একই সাথে ঘাতক চালককেও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় খালিদের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102