ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার পঠিত

রাজধানীর ডেমরায় রাজধানী পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে ডিএসসির ৭০নং ওয়ার্ডের মেন্দিপুর এলাকায় ডেমরা-রামপুরা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার বাসিন্দা শাহ আলম (৬০) ও অটোরিকশাচালক শাওন (২৮)।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ঢাকার রামপুরা থেকে অটোরিকশাযোগে ডেমরা বাসায় ফিরছিলেন শাহ আলম। এ সময় ডেমরার মেন্দিপুর এলাকায় আসলে দ্রুতগতিতে আসা রামপুরাগামী রাজধানী নামে একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। এতে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় চালককে জীবিত অবস্থায় স্থানীয় আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় চালক শাওনও মারা যান। দুর্ঘটনার পর রাজধানী পরিবহণের বাসটি পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন। নিহতদের পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ দেখে বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102