ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজি প্রেস এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আলী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো সে।

নিহত শিক্ষার্থীর বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় আলী। তিনি ৮টার দিকে খবর পান ছেলে রোড এক্সিডেন্ট করেছে। তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে পরে তিনি আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি আজমির হোসেন।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, পৌনে ৮টার দিকে বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তারা। তখন একটি শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠান তারা।

তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশের লোকজন বলতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102