ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ধানমন্ডিতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬ বার পঠিত

রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে সজীব (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সজীব জামালপুর সদর উপজেলার আলহাজের ছেলে সজিব।

বর্তমানে তিনি নির্মাণাধীন ওই ভবনে থেকে কাজ করতেন। চার ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট সজীব।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ দুর্ঘটনা ঘটে।

সজীবের ভাতিজা দুখু মিয়া জানান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নির্মাণাধীন প্রশাসনিক ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন সজীব। মঙ্গলবার সকালে দশতলা ভবনের আটতলার বাইর পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল সজিব ও শয়ন। তাদের কোমড়ে সেফটি বেল্টও বাধা ছিলো। হঠাৎ মাচানের একপাশের রশি ছিড়ে যায়। এতে সজিবের কোমড়ের সেফটি বেল্ট ছিড়ে তৃতীয় তলায় পড়ে যায়। এসময় শয়ন গ্রীল ধরে ঝুলে ছিলেন। পরে সজীবকে তৃতীয় তলা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102