ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ধানমন্ডিতে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৯ বার পঠিত

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় মোশারফ হোসেন (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা অভিযোগ করেছে। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে মধুবাজার ছাতা মসজিদ গলির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সারে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মৃতের বড় ভাই মোবারক হোসেন জানায়, তাদের বাসা ধানমন্ডি মধুবাজার ছাতা মসজিদ গলিতে। তারা দুই ভাই। মোশারফ ছোট, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো।

মোবারক আরও বলেন, কিছুদিন ধরে মোশারফ বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। নেশাও করা শুরু করেছিলেন। মা-বাবার কথা শুনতো না। এসব বিষয় নিয়ে মা মিনা বেগম বকাঝকা করেন। মা-বাবার সঙ্গে অভিমান করে রাতে ঘরের দরজা বন্ধ করে উড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে টের পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102