ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ধানমন্ডি থেকে অস্ত্রসহ হান্নান চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে একটি অত্যাধুনিক রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজসহ মুশফিকুর রহমান খান ওরফে হান্নান (৬৩) নামে এক সাবেক এক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি চার মামলার আসামি।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পরে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রিভলভার, রিভলবারের ৯৫ রাউন্ড গুলি, একটি শটগান ও শটগানের ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্র জানায়, ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মুশফিকুর রহমান খান ওরফে হান্নান আত্মগোপন করে আছেন- এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায় ডিবি। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার, .২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি .১২ বোরের একটি শটগান, ৮০ রাউন্ড শটগানের কার্তুজ, শটগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শটগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। তার ‍বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, হান্নান মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারভুক্ত আসামি। তার কাছে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭ রাউন্ড গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫ রাউন্ড গুলি উপস্থাপন করেন। তিনি অবশিষ্ট দুই রাউন্ড গুলির বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102