ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর পল্টনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা আধা বেলার হরতালে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হরতাল সমর্থকরা।

সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে হরতাল সমর্থকের ওপর লাঠিচার্জ ও জলকামান থেকে পানি ছুঁড়েছে পুলিশ। অন্যদিকে হরতাল সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে।

সংঘর্ষের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য থমথমে অবস্থা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালে বিনা উসকানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। জলকামান ও টিয়ার শেল ব্যবহার করেছে। এতে আমাদের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচি ডাকার কথা জানান তিনি।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের হরতাল পালনের বিষয়টি জানানো হয়েছিল গত ১১ মার্চ। ঘোষণা অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলে।

হরতালের সমর্থনে পল্টন ও শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধ করলেও রাজধানীর অন্যান্য সড়কের অবস্থা স্বাভাবিক ছিল। গাড়ি চলেছে আগের মতোই। হরতালে স্বাভাবিক রয়েছে শিক্ষা কার্যক্রম। সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলছে। স্বাভাবিক দিনের মতোই চলছে দোকানপাট। প্রভাব নেই জনজীবনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102