রাজধানীর পল্লবী এলাকা থেকে এক কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো নুরুন্নবী ওরফে বিদ্যুৎ (৪৫) ও মো. আজমাইন সেখ (৩৯)।
র্যাব কর্মকর্তা বীণা বলেন, পল্লবী এলাকায় হেরোইন কেনাবেচার খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি চামড়ার ব্যাগ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়।
গ্রেফতার ব্যক্তিরা র্দীঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে হেরোইন কেনাবেচার কথা ‘স্বীকার করেছে’ বলে জানান তিনি।