ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫৬ বার পঠিত

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) ভোরে তেজগাঁও রেলস্টেশন থেকে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, ভোর ৪টা ১৬ মিনিটে সেজান পয়েন্টের সামনে একজনকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। তবে ছিনতাইকারীর ছুরিকাঘাত কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহত হওয়ার খবর শুনেছি। ছিনতাইকারীদের ছুরিকাঘাত না কি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102