রাজধানীর বনানী এলাকা থেকে ১৯২ ক্যান বিয়ার ও বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাত একটার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বনানী থানাধীন কে ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে ওই কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মোঃ ফাইজুল ইসলাম (৩৩)।
গ্রেপ্তারের সময় তার কাছে থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ আট হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ফাইজুল একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ বনানীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিয়ার ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
ফাইজুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।