ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বাড্ডায় বিষপানে কিশোরীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ বার পঠিত
ঢামেক

রাজধানীর মধ্যবাড্ডায় বিষপানে সাদিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টায় মধ্যবাড্ডায় পোস্ট অফিসগলি এলাকায় এ ঘটনা ঘটে।
সাদিয়া ময়মনসিংহের মুক্তগাছা থানার আড়াইবাড়ীয়া গ্রামের হোসেন আলীর মেয়ে। সে পরিবারের সঙ্গে মধ্যবাড্ডার পোস্ট অফিসগলি এলাকায় থাকতো।

নিহতের বাবা হোসেন আলী বলেন, আমার মেয়ে মাদরাসার শিক্ষার্থী ছিল। আমরা জানতে পেরেছি- বেশ কিছুদিন ধরে আমার মেয়ে সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলে অন্য একটি মেয়েকে বিয়ে করায় সাদিয়া নিজ রুমে গিয়ে কীটনাশক পান করে। পরে রুমে গিয়ে দেখি সে অসুস্থ হয়ে পড়ে আছে। দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102