ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় র‌্যাবের অভিযানে ৩৫ জুয়াড়ি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৩ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্পতিবার রাত ও শুক্রবার রাজধানীর মতিঝিল, বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জে এই অভিযান চালায় র‌্যাব।

কেরানীগঞ্জ থেকে আটকরা হলেন- নূর ইসলাম (৪৪), মিলন মোল্লা (২৭), মিজানুর রহমান (৩৭), সাগর মিয়া (৩২), আব্দুল কুদ্দুছ (৩২), নাইম (৪৩), ইব্রাহীম (৩৩), মোকলেছ (৪৫), মামুন (২৪), শাকিল (৩০), বেলায়েত হোসেন বাপ্পি (৩২), রাসেল (২৮), লিটন (৪৫), আবুল হোসেন (৪২), আব্বাস (৩০), সাইদুল আকন্দ (৩০), ইলিয়াছ (২৭), রমজান (৩২), আব্দুল খালেক (৩২), বিল্লাল হোসেন (৪০), আবুল কালাম আজাদ (৪২) ও জনি (৩২)।

বংশাল থেকে আটকরা হলেন-পাপন হোসেন (২৮), শহীদ (৩৫), সাগর (২০), ফাহিম (২০), মিরাজ (২০), শাওন (২০) ও রনি (৩৬)।
মতিঝিল থেকে আটকরা হলেন- কবির হোসেন (৩৭), নুরুজ্জামান (৪৫), আব্দুল আজিজ (৪৭), হামিদুর রহমান (৩৭), আবুল হোসেন (৫৯) ও আ. সাত্তার (৫৮)।

শুক্রবার রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব চড়াইল রোড গোলাম বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ২২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫৫) খেলার কার্ড (তাস), ১৫ টি মোবাইল ফোন ও ১৫ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া এই দিন বিকাল ৩টার দিকে র‌্যাব-১০ এর একই দল রাজধানী বংশাল থানার নয়াবাজার ৮৮ হাজী আব্দুল্লাহ সরকার লেন এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় সাত জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০২ পিস জুয়া খেলার কার্ড (তাস), সাতটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর আর একটি দল রাজধানী মতিঝিল থানার কমলাপুর বাজার রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে আটক হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস জুয়া খেলার কার্ড(তাস), আটটি মোবাইল ফোন ও ২৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে নিজেদের সর্বস্ব হারাচ্ছিলেন। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102