ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বিমানবন্দর ট্রেন আটকে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫২ বার পঠিত

রাজধানীর বিমানবন্দর স্টেশনে টিকিটের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে তারা ট্রেন আটকে বিক্ষোভ করতে থাকেন। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে জানা যায়।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত।

২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী যেতে অগ্রিম টিকিট কাটতে আসেন ভর্তিচ্ছুরা। তারা লাইনেও দাঁড়ান। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেয়। এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।
শিক্ষার্থীদের দাবি, বিমানবন্দর স্টেশনে টিকিট কাটতে আসনে দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয় কাউন্টার। এরপরই ছাত্ররা নীলসাগর ট্রেনকে আটকে দেয়। বিমানবন্দর স্টেশনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

ফেসবুক লাইভে তারা দাবি করেন, তাদের ভর্তি পরীক্ষা ২৫ তারিখ। আজ অগ্রিম টিকিট কাটতে আসেন। বিক্রি শুরু হওয়ার কয়েকমিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। তাদের দাবি, টিকিট কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102