ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

রোববার রাতে রমনা থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি রাত ১০টার দিকে বেইলি রোডে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে পল্টন থানা ও রমনা থানা শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় একাধিক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন বলে শুনেছি।তবে ঘটনাস্থলে গিয়ে মফিজুল ইসলাম মাহিন নামের একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ছাত্রলীগ নেতা মাহিনকে উদ্ধার করে নিয়ে আসা আনোয়ার জানান, দুদিন আগে স্থানীয় পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মাহিনের বাকবিতণ্ডা হয়। রোববার রাতে সেটি মীমাংসার জন্য রমনা থানা ছাত্রলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম আসেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102