ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ভাটারায় বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৪ বার পঠিত

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঢালীবাড়ি মহিলা মাদ্রাসার সামনের ফুটপাতে ওই নারীর মরদেহ পাওয়া যায়। মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। মরদেহের হাত-পা বাঁধা ছিল।

তিনি বলেন, নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য নিহত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছে সিআইডি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এর আগে, রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি হোস্টেল থেকে মাহফুজা আক্তার (২৫) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি গাজীপুর জেলায়। বাবার নাম নুর আহমেদ খান, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা রওশন আরা গৃহিণী। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল মেজ। তার পরিবার কদমতলী মুরাদপুরে থাকেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102