ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫১ বার পঠিত

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাসেল (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ​এ নিয়ে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল। তাকে প্রথমে এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরে কাটা-ছেড়ার ক্ষতও ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বর্তমানে ইনস্টিটিউটে কালু নামে একজন ও ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
রাসেলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও গ্রামে। থাকতো মগবাজারে। এলাকার একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তো সে।

এর আগে ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে নুরুন্নবী নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সকালে জাফর (৬১) নামে একজনকে ছাড়পত্র দেওয়া হয় বার্ন ইনস্টিটিউট থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102