ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মতিঝিলে আগুনে পুড়ে গেলো ৬টি গ্যারেজ ও কয়েকটি গাড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫০ বার পঠিত

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ডে ছয়টি গ্যারেজ, দুটি এসি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে গোপীবাগ এলাকায় সাদেক খান রোডের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন এ বিষয়ে জানান, গোপীবাগ বালুর মাঠে একটি গাড়ির গ্যারেজে ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

একজন প্রত্যাক্ষদর্শী জানান, একটি গ্যারেজে সিল্ক লাইন কোম্পানির দুটি বাস রাখা ছিল। হঠাৎ আগুন লাগার পরে দুটি বাসেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ছয়টি গ্যারেজ, দুটি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এগুলো হলো— রহমান মোটরস, মেসার্স সোহেল মোটরস, আরিফ মোটরস, গাজী মোটরস, চিটাগাং মোটরস ও নিউ জননী মোটরস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102