ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মিরপুরে নতুন মাদক ফেন্সিগ্রিপসহ গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ বার পঠিত

রাজধানীর মিরপুরে ১৫ বোতল ফেন্সিগ্রিপসহ মো. রাশেদুল মোমেন রানা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ফেন্সিডিলের অপর নাম ফেন্সিগ্রিপ।

ফেন্সিডিলের সব উপাদানই এতে বিদ্যমান।
রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে রাশেদুলকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রানা দিনাজপুর জেলার সদর থানার ছেড়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। চিহ্নিত মাদক কারবারি তিনি। তার বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে রানাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগেই এসব মাদক পাওয়া যায় উদ্ধার করা হয়। এসব মাদকের গায়ে ফেন্সিগ্রিপ লেখা।

নতুন এ মাদকের বিষয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, এই মাদকে কোডিন ফসফেট আছে যা ফেন্সিডিলেরই উপাদান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, ফেন্সিডিল হিসেবেই বিবেচিত ভারতে তৈরি ফেন্সিগ্রিপ। কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে প্রচলিত হয়নি। নাম ভিন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ আটক হওয়ার ঝুঁকি কম থাকে। তাই দিনাজপুর সীমান্ত থেকে এসব ফেন্সিগ্রিপ এনে তিনি ঢাকায় বিক্রি করতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102