রাজধানীর মিরপুরে বয়স্ক এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার সময় স্থানীয়রা এক যুবককে হাতেনাতে আটক করেছে। তবে ওই যুবকের নাম জানা যায়নি।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর সেকশন ১০ এর বি ব্লকের ১ নং এভিনিউ এর একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই পঙ্কজ। তিনি তিনি বলেন, মিরপুরের বেনারসি পল্লীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এক যুবক আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি মিরপুর থানার হওয়ার কারণে ঘটনাস্থল থেকে আমরা ফেরত আসতেছি।
একই থানা ডিউটি অফিসার এসআই কামাল বলেন, আমরা এমন একটি খবর পেয়েছি এবং আমাদের টিম সেখানে গেছে। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে এখনও বিস্তারিত জানা যায়নি।
পরে এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি এখনও জানতে পারেননি।
ঘটনার পর পুলিশ সেখানে পৌঁছেছে। স্থানীয় লোকজন সেই যুবককে আটক করে রেখেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পুলিশে সোর্পদ করা হয়নি। লোকজন সেখানে জড়ো হয়েছেন।