ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮২ বার পঠিত

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি স্বজনরা।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তার স্ত্রী বানু আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। স্বামী-স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন মিরপুর-১ গোদারাঘাট এলাকায়। তার স্বামী বিল্লাল মিরপুর-১ এ একটি পোশাক তৈরি কারখানায় সুইপারের কাজ করেন। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বাসায় ফেরার কথা ছিল সন্ধ্যায়। তবে বিকেল ৩টার দিকে বিল্লালের ফোন থেকে তাকে কল করে এক ব্যক্তি জানান, মিরপুর-১ এ একটি পোশাক তৈরির কারখানার সামনে মোটরসাইকেল ধাক্কা দিয়েছে তাকে, গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে স্ত্রীসহ স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। তবে অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102