ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৮ বার পঠিত

অনলাইন ডেস্কঃ রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে মাহমুদুল হক ওরফে রকি (২৪) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৯ মে) মিরপুরের ২ নম্বর সেকশনের জি ব্লকের ১ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাহমুদুল মাগুরা সদর উপজেলার এ কে এম রেজাউল হকের ছেলে।

পুলিশ জানায়, মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন মাহমুদুল।

তিনি মিরপুর ২ নম্বর সেকশনের জি ব্লকের ১ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির দোতলায় তিনিসহ চারজন মেস করে থাকতেন। মাহমুদুলের সঙ্গে থাকা তিনজন ঈদের ছুটিতে বাড়িতে গেলেও তিনি একা বাসায় ছিলেন।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার তার এক রুমমেট এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মাহমুদুলকে ঝুলতে দেখেন। পরে মিরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, মানসিক যন্ত্রণা থেকেই আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা, তিন দিন আগে মাহমুদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102