ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ পানির পাম্পের সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- রবিউল ও মো. তৌহিদুল ইসলাম বাবু। তাদের দুজনেরই বাড়ি কুমিল্লার বুড়িচং।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আজহারুল ইসলাম মুকুল এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক কারবারি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় এনে বিক্রির জন্য কাজলা ব্রিজ পানির পাম্পের সামনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কালো হাইয়েস মাইক্রোবাসসহ রবিউল ও তৌহিদুল নামের দুজন ব্যক্তিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102