ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫০ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
এরা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও মো. জাহিদ (২৫)।

গ্রেফতার ঐ তিনজন পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করতো।

শুক্রবার এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, বৃহস্পতিবার (১ জুন) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এছাড়া গ্রেফতার মো. কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুটি ছিনতাই ও একটি মাদক মামলা এবং মো. শান্তর বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102