ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর যেসব স্থানে পশুর হাট বসবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭৩ বার পঠিত

ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত রাজধানীর পশুর হাটগুলো। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কুরবানির পশুর হাট বসবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাট বসবে ৯টি স্থানে। উত্তর সিটি করপোরেশন এলাকার পশুর হাট বসবে ১০টি স্থানে। ইতোমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।

উত্তর সিটির পশুর হাট

ঢাকা উত্তর সিটির যে এলাকাগুলোতে পশুর হাট বসবে, সেগুলো হচ্ছে—
* বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরের ব্লক ই, এফ, জি, এইচ পর্যন্ত অংশের খালি জায়গা।

* দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গাসংলগ্ন খালি জায়গা।

* উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা।

* ভাটারা (সাঈদ নগর) পশুর হাট।

* মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।

* গাবতলী গবাদিপশুর হাট (স্থায়ী হাট)।

* মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনের (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা।

* ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা।

* ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা।

* খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশের জামালপুর প্রপার্টিজের খালি জায়গা।

দক্ষিণ সিটির পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটির যে এলাকাগুলোতে পশুর হাট বসবে, সেগুলো হচ্ছে—

* ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ–সংলগ্ন উন্মুক্ত এলাকা।

* পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* খিলগাঁও মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* যাত্রাবাড়ী দনিয়া কলেজ–সংলগ্ন আশপাশের খালি জায়গা।

* ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা।

* লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা।

* খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা।

বাংলাদেশে ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102