ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শুক্রাবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. আকাশ (২৪)। তিনি মঙ্গলবার (২২ মার্চ) রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে তার বন্ধুরা জানিয়েছেন।

দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করেন আকাশ। থাকতেন শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনে মেসে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী রংপুর জেলার পীরগাছা উপজেলার রতন রায়ের ছেলে।

আকাশের বন্ধু পংকজ বলেন, মঙ্গলবার রাতে সাড়ে ৩টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে। তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102