ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

রাজধানীর শ্যামপুরে একটি রিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) বেলা দেড়টার দিকে নামা শ্যামপুর বটতলা ব্রিজ এলাকার বজলু মিয়ার রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

আমির হোসেনের স্ত্রী বিউটি আক্তার জানান, তারা নামা শ্যামপুর বটতলা ব্রিজ এলাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী ব্যাটারি চালিত রিকশা চালাতেন। দুপুরে তিনি জানতে পারেন রিকশার ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আমির। পরে গ্যারেজ থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102