ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বের করা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়কে এ ঘটনা ঘটে। যদিও পুলিশ বিষয়টি স্বীকার করছে না।

জানা গেছে, শ্যামলীতে দুপুর আড়াইটার দিকে জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে একটি মিছিল বের হয়। মিছিলটি শিশু মেলার সামনে গেলে সেখানে দাড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাদের বাধা দেয়।

মিছিলটিতে কয়েক শতাধিক লোকজন ছিল। তারা স্লোগান দিতে দিতে শ্যামলী হয়ে শিশু মেলার দিকে যাওয়ার সময় গাড়িটির জানালার গ্লাস ভাংচুর করে।

আরও জানা গেছে, এই মিছিলকারীদের মধ্যে অনেকে সাধারণ যাত্রীও ছিল। তাদের অনেকে সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু বাস সংকটে উঠতে পারেননি। ওই সময় সড়কে অপেক্ষমানদের কয়েকজন প্রথমে মিছিলটি শুরু করে। পরে সেটিতে সংখ্যা বাড়তে থাকে। মিছিল বড় হলে সেটি শ্যামলী মোড় থেকে স্লোগান দিতে দিতে শিশু মেলার দিকে যায়।

এ ব্যাপারে শেরে বাংলা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, এমন একটা খবর শুনেছি। কিন্তু আমার কাছে কোনো গাড়ি ভাংচুরের খবর নেই। তারপরও বিষয়টি জানার চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102