ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শ্যামলীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৮ বার পঠিত

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। মোট ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এর আগে ভবনটির সাত তলায় আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।

আগুন লাগার ঘটনায় ভবনটি থেকে প্রথমে ১৬ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। পরবর্তীতে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। সর্বশেষ ২৩ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট বাড়ানো হয়। সবমিলিয়ে ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102