ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত
প্রতীকী ছবি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ অন্তত ২০ হন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সালেক আহমদ ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল হোসেনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর মুন্সিবাজার এলাকায় রাহেল হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চলালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাত ও পুলিশের ছুঁড়া রাবার বুলেটে ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের পাঠানো হয়। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় বর্তমান চেয়ারম্যানের ভাই জুনেদ আহমদকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102