বর্ষীয়ান রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ও তার স্ত্রী সুরাইয়া হানম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তাঁরা রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জ্বর থাকায় মঙ্গলবার নমুনা দেয়ার পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাদের করোনা পজিটিভ আসে। খবরটি নিশ্চিত করেছেন বদরুদ্দীন উমরের রাজনৈতিক সহযোদ্ধা ও জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম লালা।
৮৯ বছর বয়স্ক রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমরের প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর পড়াশুনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ষাটের দশক থেকে বিপ্লবী রাজনীতিতে সক্রিয় যুক্ত আছেন বদরুদ্দীন উমর।