ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজনীতিতে আসছেন অক্ষয় কুমার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ বার পঠিত

সম্প্রতি মুম্বাই সফরে গিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলিউডের প্রথম সারির কয়েকজন তারকার সঙ্গে দেখাও করেছেন তিনি। তারপর থেকেই একাধিক তারকার রাজনীতিতে আসার গুঞ্জন উঠেছে বি-টাউনে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

রাজনীতিতে আসার গুঞ্জনের নাম এসেছে সুপারস্টার অক্ষয় কুমারের। আদিত্যনাথের সঙ্গে তার বৈঠকের ছবিও ঘুরছে সোশ্যাল দুনিয়ায়। ওই ছবি দেখে অক্ষয় ভক্তদের মনে জোর প্রশ্ন- সত্যিই কি রাজনীতিতে আসছেন অক্ষয় কুমার?

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে অক্ষয়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও নাকি একান্ত বৈঠক করেছেন অক্ষয়। আর যোগি আদিত্যনাথের সঙ্গে বৈঠক নাকি গোপন স্থানে হয়নি। সেখানে অবাধ প্রবেশ ছিল গণমাধ্যমের।

সবমিলিয়ে অক্ষয়ের রাজনীতিতে আসার নিয়ে জোর গুঞ্জন এবং হিসাব নিকাশ চলছে বলিউডে। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অক্ষয় এখনো পরিষ্কার কিছু বলেননি। বলিউডের কেউ কেউ বলছেন, অক্ষয় চাইলেই সহজে রাজনীতে আসতে পারবেন না। কারণ তিনি কানাডিয়ান পাসপোর্টধারী।

এর আগে বলিউড থেকে রাজনীতিতে নেমেছিলেন অমিতাভ বচ্চন, গোবিন্দ, সানি দেওলসহ আরও অনেকে। তাদের রাজনীতির ভাগ্য খুব একটা প্রশস্ত হয়নি। এ কথা অক্ষয়ের জানা। তাই অক্ষয় ভক্তদের মনে আরেক প্রশ্ন- সবকিছু জেনে সোনার ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে যাবেন অক্ষয়?

অক্ষয় যাবেন কি যাবেন না- সেটি একান্তই তার ব্যাপার। তবে ভক্তদের আগ্রহ মিটবে সেদিন, যেদিন এ নায়ক অফিসিয়ালি কিছু জানাবেন। ততদিন অপেক্ষায় বি-টাউনের বাসিন্দারা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102