ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে একসঙ্গে জন্ম একসঙ্গে ২ বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে ডুবে টাপুর ও টুপর নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু উপজেলার ইসাক শেখের পাড়া গ্রামের হোসেন শেখের সন্তান। তাদের বয়স ১০ বছর। তারা স্থানীয় মুনস্টার স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মা-বাবা আলাদা থাকেন। শিশু দুইটি তার নানির সঙ্গে থাকতো। দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। ওই সময় সেখানে কেউ ছিল না। শিশু দুইটির নানি ও স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির অদূরে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102