ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৬ বার পঠিত
রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামী হত্যায় স্ত্রী শাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন।
শাহিদা বেগম বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ জানান, আশরাফ সানা দ্বিতীয় স্ত্রী নিয়ে সাতক্ষীরার কলাবোয়া বসবাস করতেন। ২০১২ সালের ১ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দির বংকুর গ্রামের প্রথম স্ত্রী শাহিদা বেগমের বাড়িতে এসে টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে বাড়ি বিক্রি করে দিবে বলে স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে উভয়ে মধ্যে বাগবিতণ্ডা হয়। ৪ ডিসেম্বর সকালে আশনাফ সানা তার স্ত্রী শাহিদা বেগমকে লোহার রড দিয়ে মারতে যান। এ সময় শাহিদা বেগম ধস্তাধস্তি করে স্বামীর হাতের রড কেড়ে নিয়ে তার মাথায় বাড়ি মারেন। এতে ঘটনাস্থলে আশরাফ সানার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মায়ের বিরুদ্ধে মামলা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102