ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়িতে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৫ বার পঠিত

রাজবাড়িতে বাসচাপায় প্রাণ গেল জরিনা বেগম (৪৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রীর।

মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত জরিনা বেগম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার শমসের কাজীর স্ত্রী। অপর দিকে আহত হলেন জরিনা বেগমের ছেলে রবিন (২০), হাসি খাতুন, শহিদুল ইসলাম ও খাদিজা বেগম। এরা সকলেই অটোরিকশার যাত্রী ও দৌলতদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় বেইলি ব্রিজ নামক এলাকায় সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব ১৪-৭০৬৫) অপর একটি বাসকে অতিক্রম করার সময় অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলে জরিনা বেগম নিহত হন ও আরও চারজন আহত হন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102