ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে এসে পৌঁছেছে করোনা টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতের উপহার হিসেবে বাংলাদেশে পাঠানো ২০ লাখসহ মোট ৭০ লাখ ডোজের অক্সফোর্ড টিকার মধ্য থেকে ৩৬ হাজার টিকা রাজবাড়ীতে এসে পৌঁছেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা থেকে টিকাগুলো রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। তিনটি কার্টনে ১ হাজার ২০০টি করে মোট ৩ হাজার ৬০০ ফাইল করোনা টিকা এসেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার রেজওয়ানার নাহিদ, পুলিশ সুপারের প্রতিনিধি মো. সাঈদুর রহমান খান, ফরিদপুর ঔষধ প্রশাসনের অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাদল শিকদার, বেক্সিমকো ফার্মার এরিয়া সেলস এক্সিকিউটিভ শুখ রঞ্জন বসু সহ বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, সকালে টিকাগুলো আসার সাথে সাথে সেগুলো গ্রহণ করে সিভিল সার্জন অফিসের স্টোর রুমে টিকাগুলো রাখা হয়েছে। ৭ ফেব্রুয়ারি (রবিবার) থেকে রাজবাড়ীতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী শুরু হবে। প্রথমে স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীরা অগ্রাধিকারের ভিত্তিকে টিকাগুলো পাবেন। পর্যায়ক্রমে রাজবাড়ীর সব শ্রেণিপেশার মানুষকে এই টিকাগুলো দেওয়া হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102