ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজবাড়ীর বসন্তপুরে চলন্ত ট্রেন ও ইট ভাটার মাটিবাহী একটি ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত এবং অপর একজন শ্রমিক আহত হয়েছে। এছাড়া ট্রেনের ইঞ্জিণ ক্ষতিগ্রস্ত হয়ে বিকল হয়ে যায়। এতে দীর্ঘ সময় ট্রেনটি ঘটনাস্থলে পড়ে থাকার পর রাজবাড়ী থেকে আরেকটি ইঞ্জিন সেখানে গিয়ে ট্রেনটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে দ্রুতগতির মধুমতি এক্সপ্রেস ট্রেন।

ট্রেনটি বিকাল ৩টা ১৬ মিনিটে দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেল ষ্টেশনে প্রবেশের আগমুহূর্তে কামালের ইটভাটা এলাকায় পৌঁছতেই ওই ভাটার একটি মাটিবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ বিধ্বস্ত হয় এবং বিকল হয়ে যায়। ট্রেন চালক দ্রুততার সাথে ট্রেনের গতিরোধ করেন।

অপরদিকে, ট্রেনের ধাক্কায় মাটিবাহী ট্রাকটি দুমড়ে মুচড়ে শতাধিক মিটার দূরে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ট্রাকটির চালক পলাশ, হেলপার মিলনসহ ৩ জন গুরুতর আহত হয়।

রাজবাড়ীর আল্লাদীপুর হাইওয়ে থানার এসআই সোহাগ জানান, আহতদের তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক ও হেলপারকে মৃত বলে ঘোষণা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102