বিদ্যুৎস্পৃষ্টে জুনায়েদ শেখ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল কাদের শেখের ছেলে।
জুনায়েদের চাচা আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টার দিকে শিশু জুনায়েদ বাড়ির টিউবওয়েলের কাছে যায়। সেখানে আগে থেকেই পানির পাম্পের মটরের বৈদ্যুতিক লাইনের সঙ্গে টিনের বেড়ার সংযোগ হয়েছিলো। শিশু জুনায়েদ ওই টিনের বেড়ায় হাত দেয় এবং সে বিদ্যুতায়িত হয়।
বিষয়টি লক্ষ্য করে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তবে ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।