ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে ভুয়া পুলিশ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত
রাজবাড়ী

রাজবাড়ী থেকে এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার ( ২৮ নভেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম ইমরান মোল্লা (২২)। তিনি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় পুলিশের জ্যাকেট পরিহিত ইমরান নিজেকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার পুলিশ হিসেবে পরিচয় দেয়। তার কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ইমরানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ সদস্য না হয়েও প্রতারণার উদ্দেশে পুলিশের জ্যাকেট পরিধান করায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ বাদী হয়ে মামলা দায়ের করছে। তাকে দুপুরে রাজবাড়ির আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102