ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে মাদরাসায় রহস্যজনক আগুন, অক্ষত কোরআন শরিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

রাজবাড়ী জেলা শহ‌রের ঐতিয্যবাহি দারুল উলুম ভাজনচালা দাওরা‌য়ে হাদীস মাদরাসা লিল্লাহ বো‌র্ডিংয়ের হেফ‌জোখানায় রহস্যজনক অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুনে ওই মাদ্রাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র ও অর্ধশতাধিক কোরআন শরীফ। শুক্রবার ভোর সোয়া ৪টার দি‌কে ওই হেফ‌জোখানায় আগু‌ন লাগার ঘটনা ঘ‌টে।

আগুনে হেফ‌জোখানায় থাকা কিতাব, হাদী‌সের বই, শিক্ষার্থী‌দের পোষাক, লেপ, তোষকসহ দৈন‌ন্দিন জীব‌নে প্র‌য়োজনীয় সকল কিছু ভ‌স্মিভূত হয়। এছাড়া হেফ‌জোখানার সা‌থে গোডাউনে থাকা চাল, ডাল, লবন পু‌ড়ে যায়। ত‌বে আগু‌নে কোরআন শরী‌ফের কোন ক্ষ‌তি হয় নাই।

এদি‌কে, মাদরাসার অধ্যক্ষ ই‌লিয়াছ মোল্লার দা‌বি আগু‌নে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। ত‌বে কি কার‌ণে আগুন লে‌গে‌ছে প্রাথমিক ভাবে তা বল‌তে পা‌রেন নাই।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশন অ‌ফিসার র‌বিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে এ‌সে ১ ঘন্টা ২৫ মি‌নি‌টের চেষ্টায় আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নেন। এ‌তে কোন হতাহত হয়‌নি। ত‌বে ঘ‌র ও গোডাউ‌নে থাকা সব পু‌ড়ে গে‌ছে। প্রাথ‌মিক ভা‌বে ধারনা কর‌ছেন রান্নার চুলা থে‌কে আগু‌নের সুত্রপাত হ‌য়ে‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102