ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত
রাজবাড়ী

রাজবাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মো. শাকিল (২০) ও মো. রাশেদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

আটককৃত শাকিল কৃষ্টিয়া জেলার উজানগ্রাম ইউনিয়নের বড়ইটুপি গ্রামের নবা মোল্লার ছেলে এবং মো. রাশেদুল ইসলাম পাবনা জেলার তারাবাড়িয়া গ্রামের মো. আব্দুল বারেক আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বুধবার দিবাগত মধ্যরাতে ডিবি পুলিশের (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে একটি টিম গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় সান-সাইন কলেজিয়েট স্কুলের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেন। তার দেওয়া তথ্য মতে, রাজবাড়ী ও পাবনা এলাকায় অভিযান পরিচালনা করে অ্যাপাসি আরটিআর ১৫০সিসি, ফ্রীডম ১০০সিসি এবং ডায়াং ৮০ সিসির তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর জেলার সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, ডিআইও-১ মো. সাঈদুর রহমান, ডিআইও-২ প্রাণবন্ধু বিশ্বাস, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102