ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ী কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

রাজবাড়ী জেলা কারাগারে হাসমত শেখ ওরফে হাচু (৫৫) নামে ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। হাসমত সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. মামুন অর রশিদ সাংবাদিকদের জানান, ‘গত ৩০ সেপ্টেম্বর কারাগারে আসে ধর্ষণ মামলার আসামি হাসমত শেখ হাচু। গত চার পাঁচ দিন তার আচরণ অস্বাভাবিক ছিল। যে কারণে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু আজ ভোর রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাইরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102