ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে অভিযান চালিয়ে ৫০০ লিটার বাংলা মদ ও ১৩৫ কেজি গুড় উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩১ বার পঠিত

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ৫০০ লিটার বাংলা মদ ও ১৩৫ কেজি গুড় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ এপ্রিল) দুপুরে জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর ও আড়ানী এলাকার শাহাপুর গ্রামে এসব অভিযান চালানো হয়। অভিযানকালে পলাশী ফতেপুর গ্রামে বাংলা মদ ও আড়ানী এলাকায় ভেজালগুড় তৈরির উপকরণসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার পলাশী ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হালিম (৪৪) ও মৃত জমশের খানের ছেলে কামরুল ইসলাম খান (৩৫)।

বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামে বাংলা মদ তৈরীর কারখানায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। অভিযানকালে আসামি হালিম ও কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় ১০ টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর নানা উপকরণ জব্দ করা হয়।

এদিন অপর এক অভিযানে উপজেলার আড়ানী পৌর এলাকার সাহাপুর গ্রামের রাজনের বাড়িতে অভিযান চালায় বাঘা পুলিশ। এসময় ৩টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে ৪৫ কেজি করে মোট ১৩৫ কেজি ভেজাল খেজুরের ঝুলা গুড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঝুলা গুড়ের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজন বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ভেজাল গুড় তৈরির কাজে ব্যবহৃত পাথরের চুন, সোডা, ফিটকারি এবং রং উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক আসামি রাজনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বর্তমানে উপজেলার সমতল এলাকার চেয়ে পদ্মার চরাঞ্চলে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। গত কয়েক মাসে চরাঞ্চল থেকে একাধিক আসামিসহ বেশ কিছু গাঁজা এবং মাদক উদ্ধার করা হয়েছে। রোববারে পৃথক দুই ঘটনায় পৃথক মামলাসহ গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102