ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে আপত্তিকর পোস্ট দেয়ায় যুবকের ১০ বছরের জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজ শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় আসামী সোহেল রানাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামীর ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের দিয়েছেন আদালত।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারার মামলায় এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামী সোহেল রানা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত যুবক সোহেল রানা নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, এ মামলায় বাদি ও ভিকটিমসহ ছয়জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। এতে অপরাধ সান্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় সোহেলকে ৫৭ ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার পর সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে।

ইসমত আরা আরও জানান, বখাটে যুবক সোহেল একই গ্রামের অবসরপ্রাপ্ত জনৈক শিক্ষকের কলেজ পড়ুয়া মেয়েকে (১৮) প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এর পর ২০১৮ সালের ৪ মে রাত পৌনে ৯টার দিকে ওই কলেজ শিক্ষার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেয়। এছাড়াও কু-রুচিপূর্ণ মন্তব্য করে মোবাইলেও এসএমএস পাঠায়। এ অবস্থায় একই বছর ১৪ জুন মান্দায় থানায় ৫৭ ধারায় একটি মামলা দায়ের করে মেয়েটির বাবা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102