ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে আম বাজারজাত শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

রাজশাহীতে শনিবার (১৫ মে) থেকে পরিপক্ব গুটি আম গাছ থেকে নামিয়ে বাজারজাত করা শুরু করছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। অসাধু ব্যবসায়ীরা যাতে অপরিপক্ব আম বাজারে বিক্রি করতে না পারেন সে লক্ষ্যে সব জাতের আম নামানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক।

বর্তমানে রাজশাহীর বাগানগুলোতে ঝুলছে গুটি, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আশ্বিনা, লখনাসহ হরেক জাতের সুস্বাদু আম। এরইমধ্যে কিছু বাগানে গুটি আম পরিপক্ব আকার ধারণ করেছে।

এই মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী নানান জাতের অপরিপক্ব আমে ক্ষতিকর কীটনাশক মিশিয়ে বাজারে অধিক মুনাফার আশায় বিক্রি করেন। এ কারণে কয়েক বছর ধরে রাজশাহী জেলায় বাগান মালিকরা কোন আম কখন বাজারজাত করতে পারবেন তার সময় নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ১৫ মে থেকে গুটি আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

ভোক্তরা সচেতন হলে এই সংকট অনেকটাই দূর হবে বলে জানান রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. হাবিবুল আলম।
জেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমির বাগানে সোয়া দুই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102