ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে ইভিএমের ধীরগতি নিয়ে জাপা প্রার্থীর অসন্তোষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৮ বার পঠিত

রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে অসন্তোষের কথা বলেছেন।

বুধবার সকাল সোয়া ১০টায় নগরীর ১৬নং ওয়ার্ডের আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে সাংবাদিকদের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় স্বপন তার মতামত প্রকাশ করেন।

স্বপন বলেন, আমি ইতোমধ্যে নগরীর পলিটেকনিক স্কুল কেন্দ্র, টিটিসি, নওদাপাড়াসহ ছয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। এ সময় আমি দেখেছি- ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে। একটা ভোট দিতেই লাগছে সাত থেকে আট মিনিট। এক ঘণ্টায় ৮ থেকে ১০টি ভোট নেওয়া হচ্ছে। এভাবে ইভিএম কাজ না করলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা সময়ে অর্ধেক ভোট গ্রহণ করতে পারবে না ইভিএম।

তিনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিমের প্রতি অনুরোধ করেন।

ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জাপা প্রার্থী বলেন, ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম তার চোখে পড়েনি। কারো পক্ষ থেকে কোনো অভিযোগও শুনতে পাননি।

ভোটের ফলাফলের বিষয়ে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে স্বপন জানান, ভোটের ফলাফল যাই হবে তিনি তা মেনে নেবেন। জনগণের রায়কে সম্মান জানাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102