রাজশাহীতে একদিনে করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে করোনা সন্দেহে ৬ জন এবং আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে শুক্রবার থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখানে ১৪ দিন মাদ্রাসাসহ দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
আর করোনা সংক্রমণ রোধে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে সাতদিনের বিশেষ লকডাউন।
লকডাউন করা হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৭টি গ্রাম ও ঝিনাইদহের মহেশপুরের ৬টি ইউনিয়নও। করোনা সংক্রমণ বাড়ায় বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে সাতক্ষীরা জেলায়। যা আগামীকাল থেকে চলবে টানা ৭ দিন।