ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে এবার তিন চাকার গাড়িও বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের আগে রাজশাহীতে চলমান বাস ধর্মঘটের মধ্যেই এবার সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা মিশুক-সিএনজি মালিক সমিতি দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ঘোষণা দিয়েছে। সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের গাড়ির লাইসেন্স আছে। কিন্তু বাস মালিকরা তাদের গাড়িকে ‘অবৈধ’ বলেন। মহাসড়কে তাদের গাড়ি চলাচলে বাস মালিকেরা বাধা দেন। তাই তারা দুই দফা দাবিতে ধর্মঘট শুরু করেছেন। দাবি দুটি হলো- বাস মালিকদের বাধা এবং বিআরটিএ’র হয়রানি বন্ধ করা।

শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশের আগে ১০ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহণ মালিক সমিতি। এই ধর্মঘট সমাবেশে বাধা দেওয়ার অংশ বলছেন বিএনপি নেতারা। চলমান এই বাস ধর্মঘটের মধ্যেই অটোরিকশা ও থ্রি-হুইলার ধর্মঘটও ডাকা হলো।

বিএনপির সমাবেশের জন্যই এই ধর্মঘট ডাকা হলো কি না জানতে চাইলে মিশুক-সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বলেন, না, না, না। একেবারেই এ রকম না। বাস মালিকরা আমাদের ওপর রীতিমতো অত্যাচার করছে। আমাদের চলতে দিচ্ছে না রাস্তায়। বাধ্য হয়ে এ সিদ্ধান্ত। দুপুর থেকে ধর্মঘট পুরোপুরি কার্যকর হয়েছে। আলোচনা হবে, সমাধান হবে, তারপর ধর্মঘট প্রত্যাহার হবে। তার আগে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102