ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন রাজশাহীর ও বাকি ৫ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

মৃত ১০ জনের মধ্যে শুধু রাজশাহীর ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বাকিদের ছিল উপসর্গ।

শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এসব করোনা রোগী মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন। আর হাসপাতালটিতে ৩০৯টি শয্যার মধ্যে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৬৫ জন। আইসিইউতে আছেন ১৯ জন রোগী।
তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা আক্রান্তের হার কমেছে। হাসপাতালের দুটি আরটিপিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনায় ১১৩ জন শনাক্ত হয়েছে যা ৩০.০৫ শতাংশ।
রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত করোনা শয্যার আয়োজন করতে হচ্ছে তাতে সিলেন্ডারের অক্সিজেন দিয়ে অর্ধশতের বেশি রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102