ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এসব করোনা রোগী মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে তিন জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪০০ জনের করোনা পরীক্ষা করে ১৬৬ জন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তারা। যা সংক্রমণের হারে ৪১. ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন ৪৪ জন করোনায় আক্রান্ত নতুন রোগী। হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩০৯টি শয্যার বিপরীতে ভর্তি আছে ৩৫৮ জন। আর নির্ধারিত ২২টি আইসিইউতে ভর্তি আছে ২০ জন করোনা রোগী।

এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
বুধবার (১৬ জুন) জেলার করোনার পরিস্থিতি সবশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, জেলায় করোনা পরিস্থিতি এখনও অবনতির দিকে। আক্রান্ত ও মৃত্যুহার এখন ঊর্ধ্বমুখী। সেজন্য আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

এরআগে গতকাল বুধবার (১৬ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়। মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চার এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর আটজন উপসর্গে মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102