ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় ট্রেনে কাটা পড়ে ফারুক হোসেন (৪৫) নামে এক বেসরকারি সংস্থার কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে।

ফারুক হোসেন ‘আশা’ নামের বেসরকারি সংস্থার রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তালতলী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে। এনজিওতে কাজ করার কারণে তিনি রাজশাহী মহানগরীর সুফিয়ানের মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন জানান, রোববার সন্ধ্যায় ইফতারে ঠিক আগ মুহূর্তে ওই এনজিও কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিং পার হচ্ছিলেন।

ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংয়ে উঠতেই একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জিআরপি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের পর তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102